দক্ষ, মানবিক ও পেশাদার স্বাস্থ্যসেবা পেশাজীবী গড়ে তোলা
জ্ঞান, ব্যবহারিক দক্ষতা, পেশাগত শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের প্রস্তুত করা।
কলেজের পরিচয়, লক্ষ্য ও নেতৃত্বের বাণী।

মেডিকেয়ার নার্সিং কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা, ভর্তি, শিক্ষার্থী সেবা, শিক্ষকবৃন্দ এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগকে একটি স্বতন্ত্র কাঠামোর মধ্যে উপস্থাপন করা হয়েছে।
জ্ঞান, ব্যবহারিক দক্ষতা, পেশাগত শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের প্রস্তুত করা।
সুশৃঙ্খল একাডেমিক শিক্ষা, ব্যবহারিক প্রশিক্ষণ ও পেশাগত নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে নেওয়া।
প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ বাণী নিচে সংরক্ষিত আছে। ভাষা পরিবর্তন করলে একই বাণী সংশ্লিষ্ট ভাষায় দেখা যাবে।

মেডিকেয়ার নার্সিং কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
নার্সিং চিকিৎসাবিজ্ঞান ও স্বাস্থ্যসেবার একটি অবিচ্ছেদ্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। যেমন একজন চিকিৎসকের সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা অপরিহার্য, তেমনি একজন দক্ষ নার্সের নিবিড় পরিচর্যা, সহমর্মিতা ও মানবিক সেবাও একজন রোগীর দ্রুত সুস্থতার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। ‘মেডিকেয়ার নার্সিং কলেজ’ কুড়িগ্রামের মতো একটি সম্ভাবনাময় অঞ্চলে দক্ষ, মানবিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পেশাজীবী তৈরির মহৎ লক্ষ্য নিয়ে গড়ে ওঠা একটি উদ্যোগ।
একটি সমসাময়িক ও আধুনিক স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমরা শুধু তাত্ত্বিক জ্ঞানের ওপর নির্ভর করি না। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সকল চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে পারে—এমনভাবে শিক্ষার্থীদের প্রস্তুত করাই আমাদের প্রধান লক্ষ্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC)-এর নির্দেশনা অনুসরণ করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘BSc in Nursing’ এবং ‘Diploma in Nursing Science and Midwifery’ কোর্স পরিচালিত হচ্ছে। আমাদের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস, আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি এবং নিবেদিত ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দের মাধ্যমে আমরা মানসম্মত ব্যবহারিক স্বাস্থ্যশিক্ষা নিশ্চিত করার চেষ্টা করছি।
আমরা গভীরভাবে বিশ্বাস করি, শিক্ষা ও দক্ষতাই সামাজিক রূপান্তরের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এই প্রতিষ্ঠান কুড়িগ্রাম অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন এবং দেশব্যাপী স্বাস্থ্যসেবা খাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয়ে এগিয়ে চলছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখানকার শিক্ষার্থীরা দেশ ও আন্তর্জাতিক অঙ্গন—উভয় ক্ষেত্রেই তাদের মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের স্বাক্ষর রাখবে।
মেডিকেয়ার নার্সিং কলেজের ধারাবাহিক অগ্রযাত্রায় যেসব সম্মানিত অভিভাবক, শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং শুভানুধ্যায়ী নিয়মিত সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়ে আসছেন, তাঁদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা।
মানবিক গুণাবলিসম্পন্ন ভবিষ্যৎ দক্ষ স্বাস্থ্যসেবা পেশাজীবী ও আলোকিত মানুষ গড়ে তোলার এই যাত্রায় আমরা আপনাদের সবসময় পাশে চাই।
It is my immense pleasure to welcome you to the official website of Medicare Nursing College.
Nursing is an integral and highly crucial part of medical science and healthcare. Just as accurate diagnosis and treatment by a physician are essential, the intensive care, compassion, and empathetic service of a skilled nurse are equally indispensable for a patient's rapid recovery. ‘Medicare Nursing College’ is a noble initiative in a promising region like Kurigram, driven by the grand vision of creating skilled, humane, and international-standard healthcare professionals in this noble profession.
As a contemporary and modern health educational institution, we do not rely solely on theoretical knowledge. Our primary objective is to prepare students so that they can successfully overcome all the challenges of modern medical science. Approved by the Ministry of Health and Family Welfare and guided by the Bangladesh Nursing and Midwifery Council (BNMC), this institution is highly successful in conducting the ‘BSc in Nursing’ and ‘Diploma in Nursing Science and Midwifery’ courses under the renowned Rajshahi Medical University. Through our permanent campus, modern laboratories, a resourceful library, and a team of dedicated and experienced faculty, we strive to ensure high-quality practical health education.
We deeply believe that education and skill are the most powerful tools for social transformation. This institution is moving forward with a commitment to play an important role in the socio-economic development of the Kurigram region and in meeting the growing needs of the healthcare sector nationwide. I firmly believe that the students from here will leave their mark of intellect, skill, and professionalism both within the country and in the international arena.
I would like to express my sincere thanks and profound gratitude to all the respected parents, students, government and private organizations, and well-wishers who have provided their constant support and inspiration in the continuous progress of Medicare Nursing College.
We always want you by our side in this journey of building future skilled healthcare professionals and enlightened human beings with humane qualities.

মেডিকেয়ার নার্সিং কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা।
কুড়িগ্রাম সম্ভাবনাময় একটি অঞ্চল হলেও ভৌগোলিক ও আর্থ-সামাজিক নানা কারণে দীর্ঘদিন ধরে উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। এই অঞ্চলের মানুষের দোরগোড়ায় মানসম্মত, আধুনিক ও যুগোপযোগী স্বাস্থ্যশিক্ষা পৌঁছে দেওয়ার দূরদর্শী লক্ষ্য ও গভীর সামাজিক দায়বদ্ধতা থেকেই ‘মেডিকেয়ার নার্সিং কলেজ’-এর যাত্রা শুরু। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, উন্নত শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ কেবল বড় শহরকেন্দ্রিক হওয়া উচিত নয়।
সর্বোচ্চ মান বজায় রেখে অত্যন্ত নিষ্ঠা ও শ্রমের মাধ্যমে একটি আদর্শ স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার দীর্ঘ ও কঠিন পথ আমরা অতিক্রম করেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC)-এর সার্বিক নির্দেশনা অনুযায়ী এই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। বর্তমানে কুড়িগ্রামের হাতিরপাড়ে আমাদের নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে আধুনিক সুযোগ-সুবিধা ও মনোরম পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সুনামধন্য রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সরাসরি অধিভুক্তির অধীনে আমরা ‘BSc in Nursing’ এবং ‘Diploma in Nursing Science and Midwifery’ কোর্স পরিচালনা করছি—এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ফলে এ অঞ্চলের শিক্ষার্থীরা নিজ এলাকায় থেকেই আন্তর্জাতিক মানের স্বাস্থ্যশিক্ষা অর্জনের সুযোগ পাচ্ছে।
স্বাস্থ্যশিক্ষার পাশাপাশি ‘Medicare Group of Education’ তরুণ প্রজন্মের সামগ্রিক দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ারমুখী শিক্ষার প্রসারেও সমানভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের (যেমন ASSET Project) অধীনে আমরা General ও Specialized Caregiving, IT Support, Computer Operation, Graphic Design এবং Entrepreneurship Development-এর মতো সমসাময়িক কোর্স পরিচালনা করছি।
আমাদের লক্ষ্য শুধু প্রচলিত সার্টিফিকেট প্রদান করা নয়। অভিজ্ঞ শিক্ষকবৃন্দের নিবিড় তত্ত্বাবধানে আধুনিক প্রযুক্তি, সুসজ্জিত ল্যাবরেটরি ও সমৃদ্ধ লাইব্রেরির সহায়তায় আমরা শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে তারা দেশ ও বিদেশের প্রতিযোগিতামূলক চিকিৎসা ও কারিগরি খাতে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে।
মানবসেবা ও দক্ষতা উন্নয়নের এই মহৎ যাত্রায় যেসব শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, শুভানুধ্যায়ী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আমাদের ওপর অবিচল আস্থা রেখেছেন, তাঁদের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা।
প্রাতিষ্ঠানিক শিক্ষা ও বাস্তব দক্ষতার সমন্বয়ে একটি উন্নত, সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা সবাই একসঙ্গে কাজ করি—এই প্রত্যাশা রাখি।
I warmly welcome you to the official website of Medicare Nursing College.
Despite being a region full of immense potential, Kurigram has long remained comparatively marginalized in terms of advanced education and healthcare due to various geographical and socio-economic factors. The journey of ‘Medicare Nursing College’ began from a far-sighted vision and a profound social responsibility to bring standard, modern, and up-to-date health education to the doorsteps of the people in this region. We firmly believe that the opportunity to acquire advanced education and technical skills should not be confined solely to large cities.
We have navigated the long and challenging path of establishing an ideal health education institution with utmost dedication and by maintaining the highest standards. This institution has been recognized with the final approval of the Ministry of Health and Family Welfare of the Government of the People’s Republic of Bangladesh and operates under the comprehensive guidelines of the Bangladesh Nursing and Midwifery Council (BNMC). Currently, the educational activities of the institution are being conducted in our own permanent campus located at Hatirpar, Kurigram, equipped with modern facilities and a pleasant environment.
We are extremely proud to announce that, under the direct affiliation of the renowned Rajshahi Medical University, we are successfully operating the ‘BSc in Nursing’ and ‘Diploma in Nursing Science and Midwifery’ courses. As a result, students from this region now have the opportunity to receive high-standard health education in their own locality.
Alongside health education, ‘Medicare Group of Education’ is equally committed to the overall skill development of the younger generation and the expansion of career-oriented education. We are conducting multifaceted technical and skill development training programs under the National Skills Development Authority (NSDA) and various significant government projects (such as the ASSET Project). Among these, contemporary courses like General and Specialized Caregiving, IT Support, Computer Operation, Graphic Design, and Entrepreneurship Development are prominent.
Our goal is not merely to provide traditional certificates. Under the intensive supervision of experienced faculty, equipped with modern technology, well-furnished laboratories, and a rich library, we are shaping our students in such a way that they can prove their excellence in the competitive medical and technical sectors both at home and abroad.
I express my deepest gratitude to all the students, respected parents, well-wishers, and government and non-government organizations who have placed their unwavering trust in us in this noble mission of serving humanity and developing skills.
Let us all work together to build an advanced, healthy, and prosperous Bangladesh by combining institutional education with practical skills.